হোম > জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

স্টাফ রিপোর্টার

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিশখালী নিয়মিত টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২জন জেলেসহ ‘এফবি মায়ের দোয়া নামক একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে।

রোববার আন্ত:বাহিনী জনংসযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত যুদ্ধজাহাজ বানৌজা বিশখালী। এ সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ র‌্যাডারের মাধ্যমে ট্রলারটিকে ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে শনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধজাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা টানা দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং জেলেরা খাদ্য ও পানির অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছে। তৎক্ষণাৎ নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। ট্রলারে থাকা ১২ জন জেলেই বর্তমানে সুস্থ আছে।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ১৫ আগষ্ট ২০২৫ তারিখে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর যুদ্ধজাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে নিরাপদে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য বিসিজিএস আত্রাই এর নিকট হস্তান্তর করে।

কৃষির তিন প্রকল্পে নতুন পিডি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু

বিশ্বমঞ্চে বাংলাদেশি স্থপতিদের তুলে ধরতে চায় সরকার: মাহ্‌দী আমিন

পদত্যাগকারী এমপি কি বিচারের মুখোমুখি হয়েছেন, প্রশ্ন মারদিয়া মমতাজের

কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে সরকার

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: মঈন খান

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: আমিনুল হক

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির