হোম > জাতীয়

বগুড়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের, স্ত্রী হাসপাতালে

স্টাফ রিপোর্টার, বগুড়া

ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা ও তার চার বছরের শিশুকন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ি সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী লেনের পর্যটন মোটেলের বিপরীত পাশে বনানী নামক স্থানে একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. আনিসুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়েশা (৪) মারা যান। গুরুতর আহত আনিসুরের স্ত্রী মোছা. পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনিসুর রহমান পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. এরশাদ আলীর ছেলে। তিনি রংপুরের মহিমাগঞ্জে ব্র্যাক এনজিওর ‘সিও’ (CO) হিসেবে কর্মরত ছিলেন।

শেরপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর অজ্ঞাতনামা গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা