হোম > জাতীয়

জুলাই বিপ্লবকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে তোপের মুখে সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবকে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েছেন ঢাকার জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে পরে এ বিষয়ে ক্ষমা চান তিনি।

বুধবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এদিন সকালে অতিথিদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ। সমাবেশ ও কুচকাওয়াজের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এরপর আগত অতিথিরা বক্তব্য দেওয়া শুরু করেন।

এর এক পর্যায়ে বক্তব্য দিতে স্টেজে উঠেন ঢাকার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন, একাত্তরে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, এখনো তা অপূর্ণতা রয়ে গেছে। যার কারণে ২০২৪ সালে জুলাই আন্দোলন। বীর মুক্তিযোদ্ধাদের যেমন সংবর্ধনা দিয়েছি, জুলাই আন্দোলনকারীদেরও সংবর্ধনা দেব।

জিল্লুর রহমান বলেন, যে দুই কারণে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, একই কারণে ২০২৪-এ যুদ্ধ হয়েছে। বারবার যুদ্ধ করছি।

একথা বলার পর স্টেজের সামনের আসনে বসে থাকা বীর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েন তিনি। তারা আসন থেকে উঠে এর প্রতিবাদ করেন।

প্রতিবাদ জানিয়ে তারা বলেন, আপনি বলছেন একই কারণে যুদ্ধ হয়েছে। একই কারণে না। একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২০২৪-এর আন্দোলনের তুলনা চলে না। আপনার কথা উইথড্রো করেন। আপনি নেমে যান। পরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান