হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ

বিবিসি বাংলা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এনসিপির নেতারা। ছবি: সংগৃহীত।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, ভারত বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সে কারণে জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

তিনি বলেন, ‘ভারত একজন খুনিকে স্পেস দিচ্ছে, একটি দলকে বাংলাদেশের বিরুদ্ধে ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে । আমাদের এখন যে লড়াই সেটি আওয়ামী লীগের সাথে না। এখন ভারতীয় আধিপত্যবাদের সাথে লড়াই। আওয়ামী লীগকে আমরা ৫ই অগাস্টেই পরাজিত করেছি। ইন্ডিয়া বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। যা কিছু বাংলাদেশে হচ্ছে তার সাথে ভারত সরাসরি জড়িত বলে আমরা মনে করি। গঙ্গার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তির সময়ে ভারতকে যেন কঠোর বার্তা দেওয়া হয় ও ন্যায্য হিস্যা নিশ্চিত করা হয়’।

নাহিদ ইসলাম বলেন, বৈঠকে তারা শেখ হাসিনার রায় কার্যকর, ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভোটের রায় যেভাবে এসেছে সে অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছেন।

তিনি আরো বলেন, ‘যে লড়াই জুলাইতে করেছিলাম সেটা এখনো করতে হচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে না পারলে জনগনের আস্থা আমরা অর্জন করতে পারবো না। পাশাপাশি জুলাই ভিকটিমরা যাতে ন্যায় বিচার পায়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছি। সরকার ঐক্যের কথা বলেছে। আমরা সেই ঐক্যের জন্য আমাদের যা সুপারিশ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে সেটি বলেছি’।

ঢাকাসহ আট জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে: রাষ্ট্রপতি

জুলাই অভ্যুত্থানের অংশীজন ও রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা চায় সিটিজেন ইনিশিয়েটিভ

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ শুরু আওয়ামী লীগের

পানিপ্রবাহ নিশ্চিতের তাগিদ ঢাকার

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা

জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে থাইল্যান্ডকে অনুরোধ

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতায় ঢাকার সমর্থন চায় ভুটান