হোম > জাতীয়

ভোটার হতে ২৭ ডিসেম্বর আবেদন করবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আর শুক্রবার ২৬ তারিখ। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীর এই সময়ে নির্বাচন কমিশনের সব অফিস সব খোলা থাকে, সেইদিনই ভোটার হওয়া বা ভোটার আইডি সংক্রান্ত যা কিছু আছে, তিনি করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের, নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন সেভাবে কর্মকর্তাদের নিয়োগ বদলি সংক্রান্ত এখতিয়ার থাকে। কিন্তু প্রাইমারিলি সবকিছু সরকারের দায়িত্ব। এক্ষেত্রে আমরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকুক এই কামনা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে।

কৌশলগত সাবমেরিন ক্যাবল আরাফাতের মালিকানায়

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ