হোম > জাতীয়

ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

স্টাফ রিপোর্টার

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন ট্রেন চালু হয়েছে। সোমবার বিকেল ৩টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ট্রেন উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রেলওয়ে জানিয়েছে, ১৩৫ নম্বর অভিযাত্রী কমিউটার ট্রেনটি ঢাকা থেকে সাড়ে ৩টায় গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে, গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা পৌনে ৭টায় এবং ১৩৬ নম্বর অভিযাত্রী কমিউটার গোপালগঞ্জ থেকে সোয়া ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে।

আরও জানানো হয়েছে, ট্রেনটির কোচ সংখ্যা ৮টি, আসন সংখ্যা মোট ৬৩০টি। ঢাকা-গোপালগঞ্জ ১৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রুটে মোট যাত্রাবিরতি থাকবে ৭টি স্টেশনে। ঢাকা ও গোপালগঞ্জের মাঝে যাত্রাবিরতি স্টেশনসমূহ হলো কেরাণীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন। প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে এই ট্রেনের যাত্রা।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন প্রমুখ। ট্রেনটির প্রথম যাত্রায় যাত্রীদের সঙ্গে ঢাকা থেকে গোপালগঞ্জ যান গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

বর্তমান সরকারের নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব রেলসেবা সম্প্রসারণের অংশ হিসেবে দায়িত্ব নেওয়ার ১৮০ দিনের মধ্যেই ঢাকা–গোপালগঞ্জ–ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন ট্রেন চালু করা হলো।

৫ দিনের মধ্যে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ২৩৬ নারী ও কন্যাশিশু

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

ঢাকার ৪ বারে অভিযান

বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী

তৃণমূলে প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা সর্বাধিক গুরুত্বপূর্ণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী