হোম > জাতীয়

গুম বন্ধের বিল নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিস্ফোরক অভিযোগ

স্টাফ রিপোর্টার

গুম বন্ধের বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। গুম বন্ধের বিল গুমকে ‘প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অপচেষ্টা’ বলে মন্তব্য করেছে সংগঠনটি।

সোমবার দলের সভাপতি হাসনাত কাইয়ূম ও যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া গুম প্রতিরোধ বিলে স্বাধীন তদন্ত কাঠামোর অনুপস্থিতি ও অভিযুক্তদের দিয়ে তদন্তের চক্রান্তের প্রতিবাদে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, গুমের প্রত্যক্ষ ভিক্টিম হিসেবে আমরা জানি এই অপরাধের ভয়াবহতা কতটা গভীরে। রাষ্ট্র যখন নিজেই অপরাধী হয়, তখন অভিযুক্ত বাহিনী বা সংস্থার হাতেই তদন্তের ভার দেওয়া ভিক্টিম ও তাদের পরিবারের সাথে চরম প্রতারণা ছাড়া আর কিছুই নয়। স্বাধীন, নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কাঠামোর যে জাতীয় দাবি ছিল, তাকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বিলে মূলত অপরাধীদের সুরক্ষার পুরনো আইনি বন্দোবস্ত বহাল রাখা হয়েছে। অপরাধীদের জবাবদিহিতার আওতায় না এনে তাদের দিয়েই তদন্তের আয়োজন করা প্রমাণ করে যে, এই বিল গুম বন্ধের জন্য নয়, বরং গুমকে নির্বিঘ্নে পরিচালনা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি অপচেষ্টা।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, গুমের শিকার ব্যক্তিদের দীর্ঘদিনের আত্মত্যাগ ও রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর পাস হওয়া আইন যদি অপরাধীদের রক্ষা করে, তবে তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন অবিলম্বে এই বিলের বিতর্কিত ও কালো ধারাগুলো সংশোধন করে একটি পুরোপুরি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর গুম তদন্ত কমিশন গঠনের আইন পাসের জোর দাবি জানাচ্ছে।

লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন’

গাজী নজরুলকে সংসদীয় কমিটিতে রাখা নিয়ে বিতর্ক, আপত্তিতে বাদ

বিদ্যুৎ ও গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: ব্যারিস্টার নাজিবুর

সংসদে আরো চার কমিটি গঠন, সভাপতি পদে নেই বিরোধী দলের কেউ

দরিদ্রদের বাদ দিয়ে নগর উন্নয়ন নয়: মঈন খান

যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান-রুকমিলার সম্পদের রেকর্ড পেয়েছে দুদক

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল: গেজেটে যা আছে

সংসদে যে দাবি জানালেন ইলিয়াস আলীর স্ত্রী