হোম > জাতীয়

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

সংসদে রুমিন ফারহানা

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাড়ে ৩ লাখ মানুষের জন্য থাকা ৫০ শয্যার হাসপাতালকে `নিজেই একটা রোগীর মতো' বলে জাতীয় সংসদে তুলে ধরেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার একটি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবের ওপর সংশোধনী বক্তব্য দিতে গিয়ে তিনি সরাইল উপজেলার হাসপাতালের জনবল ও অবকাঠামো সংকটের চিত্র তুলে ধরেন।

রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট এবং সেই হাসপাতালটা নিজেই একটা রোগীর মত।

তিনি বলেন, হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মচারী, চাহিদামাফিক ওষুধ ও অত্যাধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে।

সংসদে দেওয়া তার তথ্য অনুযায়ী, ওই হাসপাতালে কনসালট্যান্টসহ চিকিৎসকের ৯টি, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি, স্বাস্থ্য সহকারীর ৮টিসহ মোট ৬৪টি পদ শূন্য রয়েছে।

হাসপাতালের অবকাঠামো উন্নয়নের উদ্যোগও আটকে আছে বলে জানান রুমিন। তিনি বলেন, ১০ কোটি টাকা ব্যয়ে সেখানে একটি ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ৫ অগাস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। ফলে পুরোনো দোতলা ভবনেই চিকিৎসাসেবা চালাতে হচ্ছে।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন , সিদ্ধিরগঞ্জের কাছে ১০০ শয্যার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এবং ৩০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল রয়েছে, এর মধ্যে ৩০০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রয়োজন হলে ভবিষ্যতে নতুন হাসপাতালের বিষয়ও বিবেচনা করা হতে পারে।

এরপর মূল প্রস্তাবকারী আজহারুল ইসলাম মান্নান তার সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহারের ইচ্ছা জানান।স্পিকার কণ্ঠভোটে বিষয়টি দিলে সংসদের অনুমতিতে সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হয়।

এমবি

অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

সরকারি চাকরিতে কোটায় নিয়োগ হচ্ছে কত শতাংশ, জানালেন প্রতিমন্ত্রী

দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়

হাম ও হামের উপসর্গে মৃত্যু ২০০ ছাড়াল

হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, শেষ হবে ১ জুলাই

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

পুনর্বাসন ছাড়া বল প্রয়োগ করে উচ্ছেদ না করাসহ ১০ দাবি হকারদের

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী

আ.লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা