হোম > জাতীয়

ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান হেফাজতের

ঢাবি সংবাদদাতা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, প্রবাসী মুসলমান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান। বুধবার (৪ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বানও জানান তারা।

নেতৃদ্বয় বলেন, ঈদুল আজহা ত্যাগ, ইখলাস এবং আল্লাহর আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। এই মহান উৎসবের শিক্ষা হলো, পার্থিব মোহ ও অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই মহান উপলক্ষ্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, একটি জাতির স্থায়ী কল্যাণ নিহিত রয়েছে ন্যায়পরায়ণতা, একতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার মধ্যে।

হেফাজত আমীর এবং মহাসচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার নতুন মুদ্রিত বিশ টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহারের ছবি সংযোজন করেছে; যা ৯২ শতাংশ মুসলমানের আবেগ-অনুভূতির পরিপন্থী ও জাতিগত ধর্মীয় চেতনাকে উপেক্ষা করার শামিল। নেতৃদ্বয় এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতীকসমূহে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা অপরিহার্য। এ ধরনের সিদ্ধান্ত দেশবাসীর বিশ্বাসে আঘাত হানে এবং জাতীয় ঐক্য বিনষ্টের পথ সুগম করে।

নেতৃদ্বয় বলেন, ঈদুল আজহার উৎসবমুখর সময়ে ছেপে আসা নতুন নোটে এই নকশা দেখে আমরা যারপরনাই হতাশ এবং ব্যথিত হয়েছি। আমরা মনে করি, এর মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় পরিচয় ও আত্মমর্যাদার সাথে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এর নেপথ্যে কারা জড়িত, তাদের চিহ্নিত করে সুস্পষ্ট জবাবদিহিতা এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, আমরা আশা করবো অন্তবর্তীকালীন সরকার অবিলম্বে বিতর্কিত এই নোটের নকশা বাতিল ঘোষণা করবে এবং জরুরি ভিত্তিতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধা রেখে নতুন নকশা প্রণয়ন করবে। নেতৃদ্বয় এ বিষয়ে দেশের ইসলামী মূল্যবোধ সম্পন্ন সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনকে সোচ্চার ভূমিকা পালনের আহবান জানান। শেষে হেফাজত আমীর এবং মহাসচিব চলমান সময়ে ইসলাম ও দেশ রক্ষায় সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত