হোম > জাতীয়

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে: সংসদে সেতুমন্ত্রী

সংসদ রিপোর্টার

ছবি : সংগৃহীত

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিদ্যমান যমুনা সেতু সংকীর্ণ (৪ লেন) হওয়ায় বিভিন্ন সময়ে যানজট হচ্ছে। যা নিরসনে যমুনা নদীর উপর একটি বিকল্প সেতু নির্মাণ করা প্রয়োজন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে।

রোববার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

দ্বিতীয় যমুনা সেতুর তিনটি অ্যালাইনমেন্টের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা-জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মধ্য দিয়া যমুনা নদীর ওপর; গাইবান্ধার বালাসী ঘাট হকে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত; অন্য কোন উপযুক্ত করিডোর।

সরকারি দলের সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় ৪ বার বাড়ানো হয়, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পের ব্যয় ২ বার এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ব্যয় একবার বাড়ানো হয়। প্রকল্পওয়ারী অনিয়ম দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে তদন্ত কার্যক্রম চলমান আছে।

শামছুর রহমান শিমুল বিশ্বাসের আরেক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন শেখ রবিউল আলম জানিয়েছেন, এডিবি প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী ২০৪০ সালের মধ্যে ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেন এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরে চলমান কোনো প্রকল্পই ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে বিবেচিত নেই।

তিনি বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় বর্তমানে ফাস্টট্র্যাক প্রকল্পগুলো হলো- এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট, এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট।

সড়ক মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় সারা দেশে মহাসড়কের দৈর্ঘ্য ২২ হাজার ৭৩৬ দশ<কি ৫৮০ কিলোমিটার। এর মধ্যে ৪-লেন মহাসড়ক ৮৮৩. দশমিক ৬১ কিলোমিটার, ৬-লেন মহাসড়ক ১০ হাজার ৪৮৮ কিলোমিটার এবং ৮-লেন মহাসড়কের ১৭ দশমিক ৩৪৭ কিলোমিটার।

কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন শেখ রবিউল আলম বলেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে মহাসড়কে যানবাহন ও যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সরকার সমন্বিত নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম আরো জোরদার করেছে।

তিনি বলেন, ঈদের সময় যানবাহনের চাপ অনেক বেড়ে যায়, আর দুর্ভাগ্যজনকভাবে কিছু ফিটনেসবিহীন যানও মহাসড়কে চলাচল করে, যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ হয়। আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে মোকাবিলা করছি।

এমপি

টানা তাপপ্রবাহের পর স্বস্তির মধ্যেও অস্বস্তি, কাল থেকে বাড়বে বৃষ্টি

৭ জেলায় বজ্রপাতে শিশুসহ ১৪ জনের মৃত্যু

এপ্রিলের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ডলার

শিক্ষার্থী-সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি ‘জুলাই ঐক্যের’

জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

মেধাসম্পদ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে

সংসদে নিরাপত্তা চাইলেন নেত্রকোনা ৫ আসনের জামায়াত এমপি

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ

পুলিশসহ জরুরি সেবা তেল রেশনিংয়ের বাইরে রাখা হয়েছে