হোম > জাতীয়

সুবিদ আলী ভূঁইয়া ও তার স্ত্রী-সন্তানের নামে দুদকে মামলা

স্টাফ রিপোর্টার

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও তার স্ত্রী সন্তানের নামে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের মহাপরিচালক জানান, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া ক্ষমতার অপব্যবহার করে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছয় কোটি ৫৮ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ নিজের দখলে রেখেছেন।

এ ছাড়া ২২টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৮১ কোটি ৪২ লাখ টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছে।

অন্যদিকে, সুবিদ আলী ভূঁইয়ার স্ত্রী মাহমুদা আখতার স্বামীর সহায়তায় এক কোটি ৮৩ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেন। এ ছাড়া নিজের নামের ও স্বার্থ সংশ্লিষ্ট ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করেছে।

অপরদিকে সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মোহাম্মদ আলী ভূঁইয়া দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে ৪২ কোটি ৫২ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের মালিক হয়েছে।

এ ছাড়াও মোহাম্মদ আলী ভূঁইয়া নিজ নামের এবং স্বার্থ সংশ্লিষ্ট ২৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১০৩ কোটি ৭৩ লাখ টাকার বেশি এবং ১০ হাজার ৩২৮ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছে। দুদক ও মানিলন্ডারিং আইনসহ সংশ্লিষ্ট আইনের ধারায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এমএস

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর