হোম > জাতীয়

বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমান বাহিনীতে প্রভোস্ট সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁ রোববার বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি প্রভোস্ট পেশার বিমানসেনাদের কর্তব্য পালনকালে ব্যক্তিগত শৃঙ্খলার আদর্শ স্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে ধৈর্য্য, বিচক্ষণতা ও নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের দিক-নির্দেশনা প্রদান করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, প্রভোস্ট মার্শাল পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, অনিয়ম প্রতিরোধ, শৃঙ্খলার মানোন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রভোস্ট পেশার বিমানসেনাদের সততা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতা বৃদ্ধির উদ্দেশ্যে ২২-২৬ জুন পর্যন্ত বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এলাকায় প্রভোস্ট সপ্তাহ একযোগে পালিত হচ্ছে।

বদরের ইতিহাস শিক্ষা সিলেবাসভুক্ত করতে হবে

তেল পাচার রোধে উপকূল ও জলসীমান্তে টহল জোরদার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই: কৃষিমন্ত্রী

থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব

অসাধু উপায়ে দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ

কূটনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ২৬৬টি ফ্লাইট বাতিল

ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলে সরকার সহায়তা করবে