হোম > জাতীয়

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে সিইসি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। রোববার বেলা ১১টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের কক্ষে গুরুত্বপূর্ণ এ বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় ইসির সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীদারের সঙ্গে তার আলোচনা হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, এ সফরে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন ও সমৃদ্ধির ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে, ২৬ অক্টোবর কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের