হোম > জাতীয়

সংসদের কেনাকাটায় সতর্ক থাকার নির্দেশ কমিটির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় যাতে বিগত স্বৈরাচারের আমলের মতো বালিশ, পর্দা ও ছাগলকাণ্ডের মতো ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংসদ কমিটি। কমিটির বৈঠকে জানানো হয়েছে, সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম বিকলের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি। আগামী ২ এপ্রিল তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।

সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম ও মো. আবুল হাসনাত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, সংসদ কমিটির বৈঠকে আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র কেনার বিষয়ে আলোচনা হয়েছে।

আলোচনাকালে কেনাকাটায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি আসবাবপত্রের গুণগত মান ভালো রাখা, একই সঙ্গে ক্রয়মূল্য যেন যুক্তিসংগত হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংসদের সুপেয় পানি নিয়ে সমস্যা হয়েছে, যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই সব সংসদ সদস্য বাসায় উঠতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা শেষে সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে রকিবুল ইসলামকে এবং সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান যাচাই, সংসদ ভবন এলাকায় সরবরাহ লাইনের পানির মান যাচাই এবং সংসদ সদস্য ভবনের ব্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের জন্য নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিবেশমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লে. কর্নেল মো. মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক

রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা আজ

একদিনের অভিযানে ৮৮ হাজার লিটার তেল উদ্ধার

জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

আরো ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ