হোম > জাতীয়

উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

জানা গেছে, গত ২২ মে দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে সংস্থাটির একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি উপদেষ্টার এপিএস হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের কাছে মোয়াজ্জেম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে।

গত ২২ এপ্রিল মোয়াজ্জেম পদত্যাগ করেন। এরপর ২৫ এপ্রিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই গণমাধ্যমকে জানান, সাবেক এপিএসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিনি দুদকের প্রতি অনুরোধ জানিয়েছেন।

দুদক জানায়, মোয়াজ্জেমকে জিজ্ঞাসাবাদ শেষে আরো যাচাই-বাছাইয়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

অর্ধেকই জানেন না, তারা ডায়াবেটিসে ভুগছেন

ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ঢাকার চার নদীতে দূষণের ৪২৬ স্পট চিহ্নিত: নৌপরিবহন মন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন, ৩০ টাকা কেজি চাল কিনছেন পোশাকশ্রমিকরা

নুসরাতের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: তোজাম্মেল হক

উপকূলীয় সুরক্ষায় ৩৭৪ কোটি টাকা সহায়তা পাচ্ছে বাংলাদেশ

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী