হোম > জাতীয়

জুলাই অভ্যুত্থানের অংশীজন ও রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা চায় সিটিজেন ইনিশিয়েটিভ

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, ডাকসু ভিপি সাদিক কায়েম, সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং রাজনৈতিক নেতাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটি জানায়, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন অভিযোগ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে গোপালগঞ্জে সংসদ সদস্য এস এম জিলানী ও ডা. কে এম বাবরের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারেও হামলার অভিযোগ পাওয়া গেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

বিবৃতিতে আরো কয়েকটি ঘটনার অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা এবং স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন আল ইসলামের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ।

এসব ঘটনার পাশাপাশি সাম্প্রতিক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ককটেল হামলা, লুটপাটসহ সব ধরনের নাশকতা ও রাজনৈতিক সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। বিবৃতিতে গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, গত ১৭ ও ১৮ নভেম্বরের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।

সিটিজেন ইনিশিয়েটিভ মনে করে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, নির্বিচার হত্যাকাণ্ড, গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নসহ বিগত ১৫ বছরের শাসনামলের সব মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় অপরাধের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এ লক্ষ্যে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সর্বস্তরের অংশীজন, সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা। সাম্প্রতিক সব হত্যাকাণ্ড, হামলা, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী, অর্থদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা এবং বিগত ১৫ বছরে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, দুর্নীতি ও রাষ্ট্রীয় দমন-পীড়নের নিরপেক্ষ তদন্ত করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব নির্বিশেষে অপরাধীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পুনর্বাসন, নিরাপত্তা ও যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের আড়ালে হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের দায় এড়ানো যাবে না। অতীতের অপরাধের বিচার যেমন জরুরি, তেমনি বর্তমানের রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ করাও রাষ্ট্রের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা মোকাবিলায় আগাম কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতির শেষে সিটিজেন ইনিশিয়েটিভ জানায়, তারা প্রতিশোধ নয়; বরং আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধীদের জবাবদিহি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার চায়।

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ শুরু আওয়ামী লীগের

পানিপ্রবাহ নিশ্চিতের তাগিদ ঢাকার

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা

জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে থাইল্যান্ডকে অনুরোধ

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতায় ঢাকার সমর্থন চায় ভুটান

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার