হোম > জাতীয়

ব্যাংকে ডাকাতির চেষ্টা: অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ

স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া রূপালী ব্যাংকে প্রবেশকারী ৩ ডাকাত আত্মসমর্পণ করেছে। যৌথ বাহিনীর অভিযানে অবশেষে ব্যাংকের কর্মকর্তা কর্মচারি সহ ১৫ জন নিরাপদে বের হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সাড়ে তিনঘন্টার যৌথ অভিযানের পর ডাকাত দলের ৩ সদস্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, দুপুর দুইটার দিকে তিনজন ডাকাত অস্ত্র নিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। খবর পেয়ে আশপাশের লোকজন মসজিদের মাইকে ব্যাংকে ডাকাত ঢুকার ঘোষণা দিলে আশপাশের মানুষ জড়ো হয়ে বাইরে থেকে ব্যাংকে তালা লাগিয়ে দেন। এ সময় ব্যাংকে কর্মকর্তা কর্মচারি সহ ১৫ জন জিম্মি ছিলেন।

খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ডাকাতদের সাথে প্রথমে সমঝোতা করার চেষ্টা করা হয়। কিন্তু প্রথমে তারা রাজি হয়নি। পরে অভিযান জোরদার করা হলে ডাকাতদল আত্নসমর্পনে বাধ্য হয়।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ