হোম > জাতীয়

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার কারণে দেশে এসে আটকে পড়েছেন অনেক প্রবাসী কর্মী। তাদের বেশিরভাগের ভিসার মেয়াদও শেষ। এ অবস্থায় প্রয়োজন অনুযায়ী প্রবাসীদের ভিসার মেয়াদা বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (৩ এপ্রিল) শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্য সংঘাতে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী এস এম তারেকের লাশ গ্রহণ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসার মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে, যে সব দেশে প্রয়োজন হবে সে অনুযায়ী ভিসার মেয়াদ বাড়ানো হবে।

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে শামা ওবায়েদ বলেন, প্রবাসী কর্মীরা নিরাপদে যাতে দেশে আসতে পারেন ও অন্য দেশে যাতে নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে তৎপরতা চালানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো বাংলাদেশিদের লাশ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৬ জনের লাশের মধ্যে ৩ জনেরটা দেশে আনা হয়েছে। বাকিদের লাশ আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চেষ্টা চালানো হচ্ছে।

এ সময় অবৈধপথে বিদেশে যাওয়া প্রবাসীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে মানবপাচারের ঘটনায় অনেকের প্রাণ যাচ্ছে। অনেকে আটকা পড়েছেন বিভিন্ন দেশে। তাদের ফেরত আনার চেষ্টা চলছে। এছাড়া যারা মানবপাচারের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা