হোম > জাতীয়

ফের রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার

নতুন আবেদন করা বেশিরভাগ রাজনৈতিক দলকে ফের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ভাষ্য, প্রতিটি দলের তথ্যে ব্যাপক ঘাটতি রয়েছে। আজ মঙ্গলবার প্রথম ধাপে ৬০ দলকে চিঠি দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকি ৮০ দলকে চলতি সপ্তাহের মধ্যে চিঠি পাঠাবে কমিশন। তবে নিবন্ধনের ন্যূনতম যোগ্যতা রয়েছেÑএমন কয়েকটি দলকে মাঠের তথ্য তদন্ত করার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গতকাল সোমবার আমার দেশকে বলেন, মোট ১৪৭টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। আমাদের কর্মকর্তারা তথ্য যাচাই করে দেখেছেন প্রত্যেকের কাগজেই ঘাটতি রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তথ্য চেয়ে ১৫ দিন সময় দিয়ে তাদের চিঠি দেব। মঙ্গলবার প্রথমে ৬০ দলকে, পরবর্তীতে সবাইকে দেওয়া হবে।

ইসির নিবন্ধন শাখায় খোঁজ নিয়ে জানা যায়, কেউ এক পৃষ্ঠার আবেদন করে নিবন্ধন চেয়েছে, কারো আবেদন দুই পৃষ্ঠার এবং কারো চার পৃষ্ঠার। আবার নিবন্ধনের শর্তানুযায়ী ২২ জেলা ও ১০০ উপজেলায় কমিটি থাকার কথা থাকলেও বেশিরভাগেরই তা নেই। বলা যায়, অসংগতিতে ভরপুর। রেওয়াজ অনুযায়ী সময় দিয়ে চিঠি দেওয়া হচ্ছে। এবার শর্ত পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য না দিলে তাদের বাদ দেওয়া হবে।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান