হোম > জাতীয়

ভিয়েতনামের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ফিফা প্রীতি ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

ফিফা প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে বাংলাদেশের জালে তিন গোল দেয় ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ভালো খেলায় শেষমেশ এই তিন গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে ভিয়েতনাম। পরের ম্যাচে এফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচের অষ্টম মিনিটেই ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই। ১৭তম মিনিটে দলকে রক্ষা করেন মেহেদী হাসান শ্রাবণ। এনগুয়েন হোয়াংয়ের ভলি রুখে দেন বাংলাদেশি কিপার। অবশ্য এক মিনিট বাদেই গোল আদায় করে নেয় ভিয়েতনাম।

১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। এরপর বিরতির আগে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে পড়েন। তারিক কাজীর ভুলকে কাজে লাগিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন।

দ্বিতীয়ার্ধে ফরমেশনে পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ কাবরেরা। ৫-৩-২ ফরমেশনে খেলে ভিয়েতনামকে রুখে দেয় তারা। বিরতির পর ফিরে সাত মিনিট পার হতেই দলকে রক্ষা করেন শ্রাবণ। ৬০তম মিনিটে বাংলাদেশ শট নিলেও কাজ হয়নি। বদলি নামা শাহরিয়ার ইমনের শট ব্লক করে স্বাগতিকরা।

৬৯তম মিনিট পর হামজার একটি পাস কেড়ে নিয়ে শট নেন খুয়াত ফন খাং। কিন্তু বল লাগে বারে। কয়েক সেকেন্ড পর ভিয়েতনামের এই খেলোয়াড় শ্রাবণকে একা পেলেও শট নিতে ব্যর্থ হন। ৭৭ মিনিটে শেষ মুহূর্তে তপু জুনিয়র ব্লক করে ফেরান রাফায়েলকে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলারকে আবার গোলবঞ্চিত করে বাংলাদেশ।

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে

জলবায়ু ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে তৈরি হচ্ছে জাতীয় কাঠামো

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

৬ মাসের সব ঘটনায় অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ