হোম > জাতীয়

হাদির পরিবারের প্রতি সমবেদনা জানাল কানাডা

বিশেষ প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) হাইকমিশন।

শুক্রবার ঢাকায় অবস্থিত দূতাবাস ও মিশনের পক্ষ থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে পৃথক শোকবার্তা প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের শোকবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

যুক্তরাজ্য হাই কমিশনের বার্তায় বলা হয়, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কঠিন এই সময়ে তার পরিবার, বন্ধু আর সমর্থকদের প্রতি আমরা আন্তারিক সমবেদনা জানাই।

আর ইইউ দূতাবাস তাদের শোকবার্তায় বলেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।

কানাডাও শোক জানিয়েছে। শোকবার্তায় ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশনে জানিয়েছে, ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। নীতিগতভাবে আমরা যে কোনো সংঘাতের বিপক্ষে।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী