হোম > জাতীয়

রাশিয়ায় সৈনিক নিয়োগ সিন্ডিকেটে জড়িত ৪ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত

আমার দেশ- এ সংবাদ প্রকাশ

স্টাফ রিপোর্টার

রাশিয়ায় সৈনিক নিয়োগে জড়িত চার রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের কার্যক্রম স্থগিত (সার্ভার লক) করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।

রিক্রুটিং এজেন্সিগুলো হলো- বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড (আরএল ১৩৩৪), এসপি গ্লোবাল রিসোর্স (আরএল ২২৫৩), ম্যানিজ পাওয়ার করপোরেশন (আরএল ৯৭৩) এবং আল এরাবিয়ান প্লেসমেন্ট লিঃ (আরএল-১০৬২)।

এর আগে, ১২ নভেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় 'শ্রম রপ্তানির আড়ালে রাশিয়ায় সৈনিক নিয়োগের সিন্ডিকেট' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে চারটি এজেন্সির কথা তুলে ধরে প্রতিবেদন উল্লেখ করা হয়, শ্রম রপ্তানির নামে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় পাঠিয়ে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে সংঘবদ্ধ একটি চক্র। ভালো চাকরির লোভ দেখিয়ে তারা দেশের বিভিন্ন জেলার যুবকদের যুদ্ধের ময়দানে ঠেলে দিচ্ছে। মূলত ঢাকার বাইরের ২৫ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-যুবকদেরই টার্গেট করছে এ নেটওয়ার্ক।

পরবর্তীতে ডিসেম্বরের দুই তারিখে প্রতিবেদনে উল্লেখ করা রিক্রুট এজেন্সি এবং রাশিয়ায় নিখোঁজদের পরিবারের সাথে গণশুনানিতে বসে মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে অভিযুক্ত রিক্রুট এজেন্সিগুলোর লাইসেন্সের কার্যক্রম স্থগিত করা হয়।

এ বিষয়ে মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগ এর যুগ্ম সচিব এজেডএম নুরুল হক বলেন, আমার দেশ এ সংবাদ প্রচার হওয়ার পর আমরা এ বিষয়ে বিভিন্ন খোঁজ খবর নিয়েছি। যেসব এজেন্সির নাম আনা হয়েছে আমরা তাদের এবং নিখোঁজদের পরিবারের সাথে আলাপ আলোচনা করেছি। সেই প্রেক্ষিতে লাইসেন্সের কার্যক্রম স্থগিত (সার্ভার লক) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হাম নিউমোনিয়া পক্সের চিকিৎসা একই ওয়ার্ডে, ঝুঁকিতে রোগীরা

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ

শেষ হলো চারদিনের ডিসি সম্মেলন

সাভারে মাদকসেবীকে ধরে আযান দেওয়ার পর তওবা করাল পুলিশ

লক্কর-ঝক্কর ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানের ঘোষণা ডিএমপির

রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রসঙ্গ, কী আছে মহাপরিকল্পনায়

লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে কত বাড়ল?

২০২৪ সালের সিআইপি কার্ড সংক্রান্ত কার্যক্রম বাতিল

শাপলার মত গণহত্যা যেন মানুষ আর না দেখে: মাহবুবা হাকিম