হোম > জাতীয়

জনগণের অধিকার রক্ষায় আমরা কোনো আপস করব না: সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেছেন, আমরা জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করব না। তিনি বলেন, বর্তমান সরকারের মূল অঙ্গীকার হলো, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা।

শনিবার ঢাকায় ‘বাংলাদেশ আর্থ্রোস্কোপি এন্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি’ আয়োজিত ‘2nd Dhaka International Knee Summit 2026’ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, এমপি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দক্ষতা এবং আধুনিক জ্ঞানের প্রকৃত মেলবন্ধন ঘটলেই কেবল চিকিৎসাসেবার বিদ্যমান চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। বর্তমান সুপার-স্পেশালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে স্বাস্থ্যসেবার আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে না চললে দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদার চ্যালেঞ্জ সামাল দেওয়া কঠিন হবে, প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ ও বিশেষজ্ঞ দলসমূহকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী আরো উল্লেখ করেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। স্বাস্থ্য খাতে এ ধরনের ঐতিহাসিক বরাদ্দ এই প্রথম। তবে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, রোগ প্রতিরোধ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে এই তহবিলের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষজ্ঞ ডাক্তারগণ এ বছর স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ করায় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের ছয়জন বিশেষজ্ঞ ডাক্তারকে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ হতে ফেলোশিপ প্রদান করা হয়। ‘Save your knees’ শিরোনামে একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়।

এছাড়াও, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা. এম. আলী।

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ওসি প্রত্যাহার

ইলিশের জন্য হাহাকার, শূন্য বরিশালের আড়ত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, আইন কী বলে

সুখী দেশের তালিকায় ফিলিস্তিনের চেয়েও পিছিয়ে বাংলাদেশ

চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে জোর দিতে হবে: তথ্য-প্রযুক্তিমন্ত্রী

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর

চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা