হোম > জাতীয়

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য

১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের মক্কায় গত ৩১ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করে। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ৫ সদস্য অংশগ্রহণ করে এবং ২টি ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে। পবিত্র কোরআন এর ‘১০-পারা গ্রুপ’-এ বাংলাদেশ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং ‘৩-পারা গ্রুপ’-এ মো. সাব্বির আহমেদ রৌপ্য পদক অর্জন করে। ৯ ফেব্রুয়ারি মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতা সমাপ্ত হয়।

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ