হোম > জাতীয়

বিতর্কিত ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনার বানানো তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সোমবার রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে একাধিক মামলা রয়েছে।

তুরিন আফরোজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন। পাশাপাশি ট্রাইবুনালে থাকার সময়ে তার বিরুদ্ধে নানান অভিযোগ ওঠার প্রেক্ষাপটে তাকে থেকে বাদ দেয়া হয়।

তুরিন আফরোজ ২০১৮ সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ