হোম > জাতীয়

অনিয়মের অভিযোগে সাবেক গভর্নর আতিউরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও ঋণ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে সাত বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দ্বায়িত্ব পালন করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ অনুসন্ধান শুরুর বিষয়ে গণমাধ্যমকে তথ্য জানান।

সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাবেক গভর্নর আতিউরের বিরুদ্ধে বিগত দেড় দশকে ব্যাংক খাতকে ধ্বংস করার ক্ষেত্রে অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঋণখেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ বিভিন্ন ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ করে দেওয়া।

পটপরিবর্তনের পর সাবেক গভর্নর আতিউরের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি দুদক জনতা ব্যাংকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে। এতে ওই সময় জনতা ব্যাকের চেয়ারম্যান আবুল বারাকাতকেও আসামি করা হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পাঁচ মাসের মাথায় বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসেবে চার বছরের জন্য দায়িত্ব পান আতিউর রহমান। এরপর তাকে আরো এক মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়। ২০১৬ সালের ২ আগস্ট তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সমালোচনার মুখে তাকে পদত্যাগ করতে হয়।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ