হোম > জাতীয়

ইতিহাসের শিক্ষা থেকেই পথচলা নির্ধারণ করতে হবে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের শিক্ষা থেকেই বর্তমান ও ভবিষ্যতের পথচলা নির্ধারণ করতে হবে। তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তাদের এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও দায়িত্বশীলভাবে দেশ পরিচালনা করতে হবে।

মন্ত্রী আরো বলেন, জনগণকেই চিন্তা ও নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। এই মূল দর্শন থেকে বিচ্যুতি ঘটলেই অতীতের পতিত সরকারের মতো পরিণতি অনিবার্য হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। কনস্যুলেটে পৌঁছালে তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল।

তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে ২৬ মার্চ তুরস্কে পৌঁছান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইস্তাম্বুলের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে শিগগিরই

চীন–বাংলাদেশ ভোকেশনাল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

বাড়ছে তরুণ ও নারী উদ্যোক্তাদের সুযোগ

পীরগাছায় ভেজাল সারের কারখানার সন্ধান, মালামাল জব্দ

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার

গ্যাসের ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং

ইস্টার্ন রিফাইনারিতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিবি