হোম > জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু

২০ দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৬৪৭৬, মৃত্যু ৯৮

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

দেশে গত ২০ দিনে হামের উপসর্গ নিয়ে ৬ হাজার ৪৭৬ জন হাসপাতালে এসেছেন। আর এই রোগের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮ জনের । গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে ৭৮৭ জন হামের উপসর্গ নিয়ে মেডিকেলে আসে। যার মধ্যে মারা গেছেন ৬ জন। নিহতদের দুই জনের শরীরে হাম পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (৩ এপ্রিল সকাল ৮টা থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে ৭৮৭ জন হামের উপসর্গ নিয়ে মেডিকেলে আসে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এখন সারা দেশে মোট হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসার সংখ্যা দাঁড়িয়েছে ৬,৪৭৬ জনে, যার মধ্যে ৮২৬ জনের শরীরে হাম পাওয়া গেছে । এসময়ে দেশে এই রোগটিতে আক্রান্ত হয়ে মোট ১৬ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুই জন ।

এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভাগভিত্তিক হিসেবে চট্টগ্রাম বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪,৬২৮ জন রোগী ভর্তি হয়েছেন । এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২,৬৫৪ জন ।

রোববার থেকে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা জ্বালানিমন্ত্রীর

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

তাপদাহের পরিধি ও মাত্রা কমেছে, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি

বিগত সরকারের সুবিধাভোগী ৭০ শতাংশই ভুয়া: সমাজকল্যাণ মন্ত্রী

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির অভিযান

দেশকে স্বনির্ভর করা আমাদের অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী