হোম > জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন

স্পোর্টস রিপোর্টার

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিজিবি'র সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

সোমবার সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত পদক প্রদান অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা জানান, বিজিবি'র সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে সভাপতি করে এই কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশনে আরও যারা থাকছেন তারা হলেন সামরিক বাহিনীর দুইজন, সিভিল সার্ভিসের একজন ও পুলিশের একজন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠনের বিষয়ে রোববার রাতে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ