হোম > জাতীয়

সবার অংশগ্রহণে দ্রুত জাতীয় সনদ তৈরির তাগিদ প্রধান উপদেষ্টার

ঐকমত্য কমিশনের বৈঠক

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সদস্যদের বৈঠক হয়েছে। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া আলোচনার ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করা হয় বৈঠকে। সেই আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে সাংবাদিকদের অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমাদের কার্যক্রমের প্রতিবেদন প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। কার্যক্রমে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সবাইকে অন্তর্ভুক্ত করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সবার অংশগ্রহণে দ্রুততার সঙ্গে কাজে অগ্রসর হয়ে জাতীয় সনদ তৈরি করতে পারি, সেই কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক এবং সফর রাজ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত