হোম > জাতীয়

মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয় নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত নিয়ে এখনও আপিল ও রিটের সুযোগ আছে। যথাযথ প্রক্রিয়া অবলম্বনে বিষয়টি সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার বিকেলে আমার দেশের আহত সাংবাদিক ইমরান হোসেনের খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, মনিরা শারমিনের ক্ষেত্রে সরকারি চাকরি সংক্রান্ত যে তিন বছরের জটিলতার কথা বলা হয়েছে, তা ঋণ খেলাপি বা বিদেশি নাগরিকত্বের মতো জটিল কোনো বিষয় নয়। তবু নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের প্রতি আস্থা আছে বলেও জানান তিনি।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে দুই ছাত্র সংগঠনের মধ্যে শীতল যুদ্ধ বিরাজ করছে। পরিস্থিতি সংঘর্ষের পর্যায়ে না নেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত স্থগিত করে ইসি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনানুযায়ী, কোনো সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর ৩ বছর পার না হওয়া পর্যন্ত কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য নন।

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর