হোম > জাতীয়

পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার

সম্প্রতি একটি ভিডিও বার্তায় হাসিনার প্রত্যাবর্তনের কথা বলেছিলেন সাঈদ খোকন। ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, পল্টন থানায় ২০২৪ সালে দায়ের করা একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এবার ২০২৪ সালের পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার

গোপালগঞ্জে অস্ত্রধারীদের ধরতে পুলিশ কাজ করছে: তথ্য উপদেষ্টা

অপেক্ষার অবসান হতে পারে আজ, গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে: মাহদী আমিন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ

সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর