হোম > জাতীয়

যে কারণে বরখাস্ত হলেন এনবিআরের প্রথম সচিব তানজিনা

আতিকুর রহমান নগরী

এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। আদেশে তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন (desertion)’ এর অভিযোগ আনা হয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, তানজিনা রইস ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর আর দেশে ফিরে আসেন নাই। এমনকি তাকে মেইলে বারবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হলেও যথাযথ ব্যাখ্যা দিতে পারেন নাই।

এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন (desertion)’ এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন; সেহেতু, ওই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তানজিনা রইস (পরিচিতি নম্বর ৩০০১৫৮), প্রথম সচিবকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ