হোম > জাতীয়

রাস্তায় পুলিশ সদস্যকে বুকে জড়িয়ে প্রধানমন্ত্রীর ঈদ আলিঙ্গন

আমার দেশ অনলাইন

সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ফেসবুকে শেয়ার করেছেন একটি ভিডিও, যেখানে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তায় এক পুলিশ সদস্যকে বুকে জড়িয়ে কোলাকুলি করছেন।

জাহিদ হোসেন লিখেছেন, এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলো—যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।

ভিডিওতে দেখা যায়, পুলিশ সার্জেন্ট দৌড়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে স্যালুট ও হ্যান্ডশেক করছেন। তারপর প্রধানমন্ত্রী তাকে উষ্ণভাবে আলিঙ্গন করেন।

সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এই দৃশ্য নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই।

এবিএম জাকারিয়া লিখেছেন, ‌‘সবাই একটু ইতস্তত করলেও জনতার প্রধানমন্ত্রী সবাইকে হাত বাড়িয়ে টেনে বুকে নিয়ে কোলাকুলি করেছেন। তার সহজ-সরল আচরণে শ্রদ্ধায় চোখে পানি চলে আসে বারবার।’

এমডি মাহবুব আলম মন্তব্য করেছেন, ‘এই ছোট্ট দৃশ্যটা দেখে মনটা ভরে গেছে। চোখের শান্তি।’

এমডি ইউসুফ আলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় চেয়ারম্যান তারেক রহমানকে আল্লাহ দীর্ঘজীবী করুন। আমিন।’

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

জবি উপাচার্যের ইমামতিতে ঈদের জামায়াত

রাজধানীতে ঈদের দিনও তেল নিতে দীর্ঘ লাইন

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত

সর্বসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়