হোম > জাতীয়

ঘন কুয়াশায় বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার শঙ্কা

স্টাফ রিপোর্টার

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে কিশোরগঞ্জের নিকলীতে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা স্পিকারের

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণে সরকারের পরিকল্পনা কী, জানালেন ধর্মমন্ত্রী

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার

গোপালগঞ্জে অস্ত্রধারীদের ধরতে পুলিশ কাজ করছে: তথ্য উপদেষ্টা