হোম > জাতীয়

নির্ধারিত সময়েই হবে বিশ্ব ইজতেমা: ঢাকা বিভাগীয় কমিশনার

আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু

স্টাফ রিপোর্টার

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার ইজতেমা মাঠে গিয়ে প্রস্তুতি কাজ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্ধারিত সময়েই এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে। টয়লেট, ওয়াচ টাওয়ার, প্যান্ডেলসহ যাবতীয় কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। ইজতেমা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য শুক্রবার বিকেল থেকে মাইকিং শুরু করার কথাও জানান তিনি।

এদিকে বিশ্ব ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্বের সমাধান হয়েছে কি-না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, এই বিষয়টি জাতীয় বিষয়। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে বিদেশি মেহমানদের নিরাপত্তাসহ তাদের ইজতেমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইজতেমার প্রস্তুতি বিষয়ে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ইজতেমা মাঠে নামাজের কাতার, খুঁটি স্থাপন, শামিয়ানা টাঙানোসহ বেশ কিছু কাজ আমাদের সম্পন্ন হয়েছে। বাকি কাজ যথা সময়েই ইনশাআল্লাহ শেষ হবে।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি বছর প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব হওয়ার কথা ৭-৯ ফেব্রুয়ারি। তবে ইজতেমা মাঠে হামলা ও হত্যার অভিযোগ মামলাসহ নানা জটিলতায় সাদপন্থীরা কোণঠাসা হয়ে আছে। কাকরাইল মসজিদেও তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় তাদের আয়োজনে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়া অনিশ্চিত হয়ে রয়েছে।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ