হোম > জাতীয়

যত ঝড়ই আসুক সেটা অতিক্রম করে নির্বাচন করতেই হবে: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো না, বড় শক্তি নিয়ে বানচালে চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়ঝাপ্টা থাকুক, আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতিমূলক উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব কথা বলেন তিনি। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেছেন, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে বাহিরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানারকম অপপ্রচার চালানো হবে। এআই ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে। যেন ছড়াতে না পারে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর উৎসব মুখ করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা না হলে কি করতে হবে, এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব জানান, ইলেকশন কমিশন এবং কালচারাল মিনিস্ট্রিকে আরো যত টিভিসি, ডকুমেন্টারি বা আরো ভিডিও যত তৈরি করা যায় এবং এটা যেন খুব দ্রুত ইউটিউব এ বা সোশ্যাল মিডিয়াতে আসে, সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রিপার হতে পারে, তার নির্দেশ দিয়েছেন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের