হোম > জাতীয়

মৌচাকে বিএনপি নেতা খুন, মূলহোতা সিরাজ ও গোল্ডেন রাকিব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদারের হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তাররা হলেন—মামলার ৪ নম্বর আসামি সিরাজ ও মামলার ১০ নম্বর আসামি রাকিবুল ইসলাম শিহাব ওরফে গোল্ডেন রাকিব। র‍্যাব দাবি করেছে, এ হত্যাকাণ্ডের মূলহোতা সিরাজ। বুধবার রাতে র‍্যাব-৩ থেকে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।

ক্ষুদেবার্তায় র‍্যাব-৩ জানায়, বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে র‍্যাব-৩-এর একটি আভিযানিক দল মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদারের হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতা সিরাজ ও গোল্ডেন রাকিবকে গ্রেপ্তার করেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত সোমবার রাতে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেট এলাকায় একটি সালিশ বৈঠকে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন। সেদিন ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআর

অধিদপ্তরের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি