হোম > জাতীয়

সচিবালয়ে উচ্ছৃঙ্খল কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জুলাই মঞ্চের

বিশেষ প্রতিনিধি

সচিবালয়ে উশৃংখল ও 'ফ্যাসিবাদ' এর দোসর কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জুলাই মঞ্চ সংগঠন। তাদের দাবি, সচিবালয়ে ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা-কর্মচারীরা দেশের গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে অস্থিরতা তৈরি করছে। তারা প্রশাসন ও সরকারকে জিম্মি করতে চায়।

মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা। এরআগে সকাল থেকে পুরো সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনী।

সচিবালয়ের কতিপয় উশৃংখল কর্মচারীর টানা তিনদিনের বিক্ষোভ ও অশোভন আচরণের পর আজ মঙ্গলবার রাজধানীর আবদুল গণি রোডের পুরো এলাকায় সুনশান নিরবতা বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী গোটা সচিবালয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। কর্মকর্তা-কর্মচারীরা নির্বিঘ্নে প্রবেশ করতে পারলেও দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এরআগে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে গত শনিবার থেকে সচিবালয়ে টানা তিনদিন বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরের একাংশ। গত সোমবার নিজ নিজ দাপ্তরিক কাজ রেখে বিক্ষোভে অংশ নিয়ে সচিবালয়ের সবগুলো গেইট বন্ধ করে দেয় উশৃংখল ওই কর্মচারীরা। সরকার ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। রোববার রাষ্ট্রপতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

নতুন এ অধ্যাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা ও আইন মেনে দায়িত্ব পালনের বিধান করা হয়েছে। পাশাপাশি দলীয় রাজনৈতিক লেজুড়বৃত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির শাস্তির কথা বলা হয়েছে। সরকারের নতুন এ অধ্যাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন কিছু কর্মচারী। তবে অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী তাদের এ আন্দোলনে বিরক্তি প্রকাশ করেছেন।

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি