হোম > জাতীয়

ভূমিকম্পের উৎপত্তিস্থল মাধবদী, কেঁপে উঠেছে যেসব জেলা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। আজ (শুক্রবার) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়।

আকস্মিক এই ভূকম্পনে বহু মানুষ বাসা-বাড়ি ও অফিস থেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

দেশের কোথায় কোথায় ভূমিকম্প অনুভূত হয়েছে

গাজীপুর, চাঁদপুর, মাদারীপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার ও সাতক্ষীরা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

হামে শিশু মৃত্যু, দায় এড়ানোর সুযোগ নেই বিএনপির

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সেমিনার শুরু

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা

শিক্ষকদের জীবনমান উন্নয়নের নির্দেশনা না থাকার অভিযোগ

বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্য

অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যেই দিন কাটছে রোগীদের

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডা. জাহেদকে

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে

শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা: শফিকুল আলম