হোম > জাতীয়

আন্তধর্মীয় সংলাপ আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ

স্টাফ রিপোর্টার

চলতি বছরের সেপ্টেম্বরে দেশে একটি আন্তধর্মীয় সংলাপ আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ।

ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক দপ্তরের প্রিফেক্ট কার্ডিনাল জর্জ জ্যাকব কুভাকাড শনিবার রোমে একটি হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।

ভারতের কেরালা রাজ্য থেকে কার্ডিনাল হওয়া কুভাকাড প্রধান উপদেষ্টাকে জানান, এই সংলাপ বিভিন্ন ধর্মের নেতাদের সম্মিলন ঘটাবে।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অব্যাহত সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অধ্যাপক ইউনূস ধর্মীয় সম্প্রীতির প্রতি দেশের প্রতিশ্রুতি এবং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

এ সময় সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন।

এমএস

অক্টোবরে ১ দিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে এবার বাড়ল লঞ্চভাড়া

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী

বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানি

তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল