হোম > জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

আগামী ২৩ বা ২৪ সেপ্টেম্বরের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি নিম্নচাপে রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সম্ভাব্য এই লঘুচাপের গতিপথ, শক্তি ও প্রভাব সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর।

এ প্রসঙ্গে সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, আগামী ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বরের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে তা নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না কিংবা ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না, তা লঘুচাপ সৃষ্টি হওয়ার পর এর গতিবিধি পর্যবেক্ষণ করে বলা যাবে।

এদিকে পশ্চিমা বায়ুর প্রভাবে আগামী বুধবার থেকে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এ প্রবণতা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। তবে দিনের বেশিরভাগ সময় রাজধানী ঢাকার আকাশ অনেকটাই পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল ছিল। এদিন দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা আগের কয়েকদিনের তুলনায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বেড়ে সারা দেশে ভ্যাপসা গরম দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আগামী বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের সেপ্টেম্বর-নভেম্বর মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম এবং তাপমাত্রা বেশি থাকতে পারে। ফলে বৃষ্টি ও গরম—দুই ধরনের আবহাওয়াই পাল্লা দিয়ে চলতে পারে।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে এখনই আতঙ্কিত না হয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন