হোম > জাতীয়

কর কর্মকর্তা রঞ্জিত কুমারের ১১ কোটি টাকার অবৈধ সম্পদ

দুদকের ২ মামলা

স্টাফ রিপোর্টার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে এ দুটি মামলা দায়ের করেন।

রোববার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তিনি জানান, ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১০৫ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। তার স্ত্রী ঝুমুর মজুমদার স্বামীর সহায়তায় ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার ১৯০ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে তাদের দুই জনের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এ মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হয়েছে।

গত বছরের ১৬ অক্টোবর রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। চলতি বছরের ১৬ মার্চ সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

সূত্র জানায়, সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (কর ক্যাডার) কর কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন তিনি।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত