হোম > জাতীয়

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া গ্যাং

বাঁধন ইস্যুতে তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি মাফিয়া গ্যাং। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হওয়া হামলার তিনি নিন্দা জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আসলে কী বস্তু এবং তারা কারা, সেটি তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই বারবার প্রকাশ পাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, যে দলটির ন্যূনতম বোধ নেই এবং যাদের কর্মকাণ্ডে জনস্বার্থের লেশমাত্র নেই, তাদের এ দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না, প্রশ্ন রাখেন।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, একটি মাফিয়া গ্যাংয়ের হামলার শিকার হওয়া প্রমাণ করে যে বাঁধন সঠিক পথেই ছিলেন। জুলাই অভ্যুত্থান চলাকালীন বাঁধনের সাহসী ভূমিকার কথা স্মরণ করে তিনি একে তার একধরনের অর্জন ও সম্মান হিসেবে অভিহিত করেন।

জাহেদ উর রহমান আরও নিশ্চিত করেন, এই মাফিয়া চক্রের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে, সরকার কোনোভাবেই বিষয়টিকে ছেড়ে দেবে না।

ভবিষ্যৎ হামলার হুমকিকে তোয়াক্কা না করে তিনি বলেন, শেখ হাসিনার মতো শাসককে যেখানে এ দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে, সেখানে তার অনুসারী মাস্তানদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।

তিনি দৃঢ়তার সঙ্গে জানান, মাস্তানি করে পার পাওয়ার দিন শেষ এবং সরকার এই অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকা দামের ফ্ল্যাট জব্দ

ছুটির দিনে সড়কে ঝরল ১২ প্রাণ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কি কোনো প্রভাব পড়বে

সৌদিতে হামলায় দুই বাংলাদেশি আহত, নিন্দা ঢাকার

বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময়

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

মেহেদী হাসানের পাশে দাঁড়িয়েছিল আস-সুন্নাহ, এর পরের গল্প অসাধারণ

ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাপ্রহরীর লাশ উদ্ধার, আটক ২

পুলিশের ৫৮৩০ যানবাহন কিনতে ৬৬০৮ কোটি টাকার প্রস্তাব