হোম > জাতীয়

এবার গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

স্টাফ রিপোর্টার

কেএম নুরুল হুদার পর এবার আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে জানান, তার নামে শেরেবাংলা নগর থানায় নির্বাচন জালিয়াতির অভিযোগে একটি মামলা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, যে মামলায় সাবেক সিইসি নুরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে ওই মামলায় তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুইজনকে আদালতে হাজির করা হবে।

সূত্র জানায়, রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সালাহউদ্দিন আহমদ। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন- নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, তৎকালীন নির্বাচন সচিব, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি, জাবেদ পাটোয়ারী, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার বেনজির আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম ও পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল আলম প্রমুখ।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরায় বাসার সামনে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। খবর পেয়ে পরে পুলিশ তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ