হোম > জাতীয়

বাসস এমডিকে ডিইউজের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালকের দেওয়া আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ চিঠি ৭২ ঘন্টার মধ্যে দুঃখপ্রকাশ করে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার বাসস কার্যালয়ে অনুষ্ঠিত ডিইউজের সংশ্লিষ্ট ইউনিট সভায় এই আল্টিমেটাম দেন সংগঠনটির নেতারা। ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম। সভার শুরুতে বাসসের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বক্তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট সভাকে কেন্দ্র করে বাসস এমডি যে চিঠি ইস্যু করেছে তা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে এ চিঠি প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বাসস এমডিকে ফ্যাসিবাদের দোসর অ্যাখ্যায়িত করে বক্তারা বলেন, একদিকে আপনি পতিত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে বাসসে সংগঠিত সকল দুর্নীতি আর অপকর্মকে বৈধতা দিচ্ছেন, অন্যদিকে বাসসের যেসব সাংবাদিক বিগত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন। আপনি এসব ফ্যাসিস্ট আচরণ বন্ধ করুন। অন্যথায় ফ্যাসিস্ট হাসিনার মতো আপনার বিরুদ্ধেও কঠোর কর্মসূচি ঘোষণা করে পদত্যাগে বাধ্য করা হবে।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বাসস’র এমডিকে ৭২ঘন্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বাসস এমডির ঢাকা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য সম্পর্কে কোন ধারণা নেই। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে যে ধৃষ্টতা দেখিয়েছেন তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আগামী মঙ্গলবারের মধ্যে বাসস-এমডি যদি ডিইউজেকে হুমকি দেয়া চিঠির বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি না দেন তাহলে বাসস কার্যালয়ের সামনে বুধবার সমাবেশ করার ঘোষণা দেন তিনি।

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত