হোম > জাতীয়

ভূমিকম্পে হুড়োহুড়িতে ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার

ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হল। ছবি : আমার দেশ

ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে হল থেকে নিচে নামতে গিয়ে ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ১১ টার দিকে ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের দুই শিক্ষার্থী এবং দক্ষিণ হলের এক শিক্ষার্থী আহত হন।

আহতরা হলেন ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের ২০২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী আহসান হাবিব ও রাকিবুল হাসান রাজ। অন্যজন হলেন দক্ষিণ হলের ১১৬ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাইফুর রহমান।

আহত শিক্ষার্থী আহসান হাবিব বলেন, গতকাল রাতে কলেজের কনসার্ট ছিল। এজন্য সকালে ঘুমাচ্ছিলাম। হলের শিক্ষার্থীদের হুড়োহুড়িতে ঘুম ভেঙে গেলে উঠে দেখি সবাই দৌড়াচ্ছে। মনে হলো কেউ হামলা করছে নাকি। পরে দেখি ভূমিকম্প হচ্ছে। এসময় আমরা রুমের সবাই তাড়াহুড়ো করে নামতে গিয়ে করিডর দিয়ে অন্য হলে যাওয়ার সময় নিচে পড়ে আমার হাত, পা ও বুকের এক পাশে কেটে গেছে। আমি এখন পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

আহত অন্য শিক্ষার্থী রাকিবুল হাসান রাজ বলেন, আখতারুজ্জামান ইলিয়াস হল দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরপরও আমাদের এই হলে রাখা হয়েছে। ইতিপূর্বে অনেক শিক্ষার্থী ও হলের কর্মচারীর ওপরের পলেস্তেরা খসে মাথায় পড়েছে, আহত হয়েছে। এরপরও কলেজ প্রশাসন ঝুঁকি নিয়ে হলে শিক্ষার্থীদের রেখেছে। আগামী ১ সপ্তাহের মধ্যে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ইলিয়াস হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে না নেওয়া হলে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস আমার দেশকে বলেন, আহত শিক্ষার্থী পপুলার হাসপাতালে ভর্তি আছে। হলের প্রভোস্টকে দেখভালের জন্য সেখানে পাঠানো হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি।

পরিত্যক্ত আখতারুজ্জামান হলের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আগেই বলা হয়েছে পরিত্যক্ত হল ত্যাগের জন্য। ইলিয়াস হলের শিক্ষার্থীদের জন্য সুযোগ কম থাকার পরও আমরা ফরহাদ হলে কিছু রুমের ব্যবস্থা করেছি। ইলিয়াস হলের প্রায় অর্ধেক শিক্ষার্থীকে সেখানে উঠে যেতে বলেছি কিন্তু তারা উঠেনি। তাদের আলাদা দাবি আছে। সব দাবি একসাথে পূরণ করা সম্ভব নয়। কলেজ প্রশাসনের সীমাবদ্ধতা রয়েছে।

তিনি আরো বলেন, মাস্টার্সের পূর্বের সেশনের শিক্ষার্থীরা অবৈধভাবে আছে। তাদেরকে হল ত্যাগের জন্য বারবার নোটিশ দেওয়া হয়েছে। সেই সিটগুলো ইলিয়াস হলের বৈধ শিক্ষার্থীদের দেওয়া হবে।

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

সদরঘাট, সায়েদাবাদ ও কমলাপুরে ডিএমপির অভিযান, ১৬ জনকে সাজা

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার

প্রত্যাশিত দেশ গড়তে সরকার রাত-দিন কাজ করবে

ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে প্রতিনিধি দল

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আব্দুর রহমান

পুলিশের উচ্চপদস্থ ২১ কর্মকর্তা বদলি

শাহজালালে মধ্যপ্রাচ্য রুটে ১৭ দিনে ৫২৮ ফ্লাইট বাতিল

দিনাজপুরে সাধাসিধে সফর করলেন প্রধানমন্ত্রী

একসঙ্গে ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ