হোম > জাতীয়

‘জঙ্গি এমপি’ অপবাদে সংসদে বিশেষ অধিকারের নোটিশ

সংসদ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। ছবি: সংগৃহীত

সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়। এরপর নোটিশটি উপস্থাপন করেন হানজালা। স্পিকার নোটিশটি বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেন। এর আগে হানজালা পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুললে স্পিকার তাকে বিশেষ অধিকারের নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

নোটিশ উত্থাপনকালে হানজালা জানান, গত ৩০ তারিখে সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলা হয়; পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মনে করেন।

এটিকে ‘ফ্যাসিস্ট শব্দ’ আখ্যা দিয়ে হানজালা বলেন, ‘গত ১৭ বছর ধরে এ ধরনের শব্দ ব্যবহার করে ভালো মানুষকে, দাড়িওয়ালা-টুপিওয়ালা মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে নানাভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।’ সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপও চান তিনি।

স্পিকারকে উদ্দেশ্য করে হানজালা বলেন, আমি চাই, আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারে। ভবিষ্যতে যেন কারও সম্মান কেউ ক্ষুণ্ন করতে না পারে।

পরে স্পিকার সংসদে জানান, ওই সদস্যের বিশেষ অধিকারের প্রশ্নটি উত্থাপিত হয়েছে। মাননীয় সংসদ সদস্যের বিশেষ অধিকারের প্রশ্নটি অধিকতর পরীক্ষা, তদন্ত এবং রিপোর্ট দেওয়ার জন্য বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হলো।

উল্লেখ্য, বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ সদস্যদের সাক্ষাৎ

ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই শিক্ষার অধিকার রাখে: ডা. জুবাইদা

সংসদীয় স্থায়ী কমিটি গঠন: আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক

এআই ক্যামেরায় শনাক্ত, একাধিক দেশের পাসপোর্টসহ গ্রেপ্তার বেনজীর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

বসিলা থেকে জাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন

বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ

পাবলিক পরীক্ষায় স্থায়ী কেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: শিক্ষামন্ত্রী