হোম > জাতীয়

তারেক রহমানের দেশে আসতে আইনগত কোনো বাধা নেই

সাংবাদিকদের আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যপারে কোনো রকমের আইগত বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে যদি কোনো বাধা থাকে সেটা জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যপারে কোনো রকমের আইগত বাধা আছে বলে আমার জানা নেই।

যদি কোনো বাধা থেকে থাকে সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করবো। উনার নিরাপত্তার ব্যপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করবো।

তিনি বলেন, আমার মনে হয় যে কোনটা উপযুক্ত সময় সেটা নির্ধারণের ক্ষমতা উনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি।

উনি কেন দেশে আসছেন না এ ধরণের প্রশ্নের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমার কাছে এধরণের প্রশ্ন তোলা খুব অরুচিকর বলে মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা? সে বিষয়ে মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী