হজ প্রশিক্ষণ কর্মশালা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টে এ ঘোষণা দিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, আপনি যে এজেন্সির সাথেই হজে যান না কেন, আমরা চাই আপনার হজ হোক সহজ, সুন্দর ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আপনি যাতে সুচারু ও শুদ্ধরূপে হজ আদায় করতে পারেন, এজন্য বরারবরের মতো এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৬।
এবার দুই পর্বে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
🔹 কর্মশালার বৈশিষ্ট্য:
☑ হজ, উমরা ও মদীনা যিয়ারতের পূর্ণাঙ্গ কাজ ও পদ্ধতির সচিত্র ও বিস্তারিত প্রেজেন্টেশন।
☑ নারীদের জন্য পর্দার সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা।
☑ স্ন্যাকসের ব্যবস্থা।
☑ হজে সর্বদা সাথে রাখার জন্য একটি সংক্ষিপ্ত হজ গাইড প্রদান৷
☑ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে কোনো ফি প্রদান করতে হবে না।
🔗 আগ্রহী হাজীগণ গুগল ফরম পূরণ করুন: https://forms.gle/BxMvjbJWpfiXnvKQ9
☏ ✉ যাদের আবেদন গৃহীত হবে, তাদেরকে ফোনে অথবা এসএমএসে জানিয়ে দেওয়া হবে।